Sunday, December 18, 2011

Haathe Ja Pai

হাতে যা পাই


যাই পাই হাতে
খেলি তারি সাথে 
শিশি বা বালতি
ধরে দি পালটি
চশমার খাপ
বা চিনে মাটি কাপ
আমার হাথে মাত
উল্টে কুপোকাত
নুনের বাটি
বা মশলার চাকি
হাথে যদি পাই
ঘুরিয়ে দেখতে চাই 
টিভির রিমোট
বা মোবাইল এক জোট
টিপে টিপে দেখি
সব ঠিক আছে নাকি
আমার কি দোস
কেন কর ভোস ভোস
চাবি যদি পাই
তার হদিস নাই
ছুরে দিয়ে দেখি
কত দূর গেল সেকি
আমি এই করে যাই
এখন টাটা বাই বাই |


hathe ja pai




jaai pai haathe
kheli taari saathe
 shishi ba balti dhore di palti
chosmaar khaap
ba chine matir cup
amar haathe maat
ulte kupokaat
nuner baati
ba moshlar chaki
haathe jodi pai
ghurie dekhte chai
tv r remote
ba mobile ek jot
teepe teepe dekhi
sob thik aachhe naki
amar ki dosh
keno koro bhosh bhosh
chaabi jodi pai
taar hodish nai
chhure die dekhi
koto dur gelo seki
ami ei kore jai
ekhon tata bye bye

Introduction

                                 স্বাগতম 

আয়ে এখানে সবাই মিলে মস্ত ধারা বাইয়ে গাই
হয়েছে পাগল খেপার এ দল পারছে না আর মানতে তাই |


হদিস নেই আর খোকার খেলা , নেই গো যে সেই মাতল গান
টিভি র ডাকে দেখছি বেলা শিশুর হাসি ভূলছে প্রান  |


ওদের হাথে মানায় গো ফুল মিথ্যে কেন খুশি যে হও
মাইকে হাঁকে জিতের গানে শিশুর মনকে হারিয়ে দাও |


শিশুর মনকে শিশুই রাখো বড় করার তারা কিসের ?
খেলতে দাও না পুতুল দিয়ে রাজা রানীর গল্প যে  শের |


এই জায়গা শুধু থাকবে আমাদের কচি ফুলের মনের মত
লেখা হবে কবিতা গল্প কৈশোরের বোঝার মত |


থাকবে রাজা থাকবে রানী থাকবে অনেক রহস্য
দেখতে থেক কচি খুকিরা মা বাবা  যেন দেখায় অবস্হ |